সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

দেশে মদ বিক্রির রেকর্ড, দাওয়াতি কাজে নতুন কৌশলের পরামর্শ আলেমদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| সাঈয়েদা হাবিবা ||

বাংলাদেশ ওলি-আওলিয়াদের দেশ। ইসলামের পূণ্যভূমি। আজানের ধ্বনিতে শুরু হয় এদেশের মানুষের সকাল। প্রতিটি পাড়া-মহল্লায় রয়েছে অন্তত একটি করে মসজিদ। এছাড়া আলেম সমাজের উদ্যোগে গড়ে উঠেছে দেশের আনাচে-কানাচে অসংখ্য মাদরাসা। সেখানে লেখাপড়া করছে লাখ লাখ শিক্ষার্থী।

মানুষের মাঝে নিলরসভাবে ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন আলেম সমাজ। অনেকে কাজ করছেন তাবলীগ জামাতের মাধ্যমে। অনেকে আবার কাজ করছেন পীর-মুরীদির মাধ্যমে। এছাড়াও অনেকে রাজনীতির মাঠেও কাজ করে যাচ্ছেন। তবুও গত কয়েক বছর ধরে বাড়ছে মদ বিক্রি।

২০২১-২০২২ অর্থ বছরে কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড ইতিহাসের সর্বোচ্চ টাকার মদ বিক্রি করেছে। কোম্পানিটি এ বছরই প্রথম বিভিন্ন ইউনিট থেকে মোট ৪০০ কোটি টাকা আয় করেছে। প্রতিষ্ঠানটির ইতিহাসে এটাই সর্বোচ্চ।

কোম্পানিটির দেওয়া তথ্যমতে, চলতি বছর শুধু মদ বিক্রি হয়েছে ৩৬৭ কোটি টাকার। এই প্রথম মদ বা ডিস্টিলারি ইউনিট থেকে ১০০ কোটি টাকারও বেশি মুনাফা করেছে। এদিকে প্রতি বছরের মতো এবারও চিনি ইউনিটে ৫০ কোটি টাকার লোকসান হয়েছে। ২০২১-২২ অর্থবছরে চিনি ইউনিটে লোকসান সমন্বয়ের পরও কোম্পানির নীট মুনাফা বেড়ে দাঁড়াবে প্রায় ৭০ কোটি টাকা। যা গত ২০২০-২১ অর্থ বছরে ছিল ১৪ কোটি ৬৩ লাখ টাকা।

কোম্পানিটি প্রতি মাসে গড়ে ১২ থেকে ১৩ হাজার কেস মদ বিক্রি করে থাকে। উৎপাদনও সে অনুযায়ী করা হয়। কেরু অ্যান্ড কোং ১৭৫ মিলিলিটার, ৩৭৫ মিলিলিটার ও ৭৫০ মিলিলিটারের বোতলে মদ বাজারজাত করে থাকে। একটি কেসে ৭৫০ মিলিলিটারের ১২টি, ৩৭৫ মিলিলিটারের ২৪টি ও ১৭৫ মিলিলিটারের ৪৮টি মদের বোতল থাকে। কেরুতে রয়েছে মদের মোট ৯টি ব্র্যান্ড। ব্র্যান্ডগুলো হচ্ছে- ইয়েলো লেবেল মল্টেড হুইস্কি, গোল্ড রিবন জিন, ফাইন ব্র্যান্ডি, চেরি ব্র্যান্ডি, ইম্পেরিয়াল হুইস্কি, অরেঞ্জ কুরাকাও, জারিনা ভদকা, রোসা রাম ও ওল্ড রাম ইত্যাদি।

বাংলাদেশে প্রায় ৯০ শতাংশ মানুষ মুসলিম। তারপরও কেন হঠাৎ করে মদ বিক্রি বেড়ে গেছে। আলেম সমাজের করণীয় কী? এ বিষয়ে জামিয়া ইকরার রইস আরিফ উদ্দিন মারুফ বলেন, আলেম সমাজের হাতে একটি বড় মিডিয়া রয়েছে। তারা প্রত্যেক সপ্তাহে অন্তত একবার করে হলেও জুমার নামাজের সময় মানুষের সামনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারে। এ সুযোগ অন্য কারো নেই। সুতরাং এ সুযোগকে খুব ভালোভাবে কাজে লাগাà