বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ধনী বাবার সন্তান জাকাত নিতে পারবে? দেওবন্দের ফতোয়া কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধনী বাবার সন্তান কি জাকাত নিতে পারবে? এ বিষয়ে দেওবন্দের ফতোয়া কী? জানতে চোখ রেখেছিলাম বিশ্বখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়া বিভাগে। সেখানে পাকিস্তানের একজন প্রশ্ন করেছেন, আমার পিতা ধনী। কিন্তু আমি ঋণী। এমতাবস্থায় আমি কি জাকাত গ্রহণ করতে পারবো? তখন দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত প্রশ্নের উত্তরে বলা হয়, ‘ আপনি জাকাত নিতে পারবেন।’ দেওবন্দের অনলাইন ফতোয়া বিভাগের আকায়েদ ও ঈমানিয়াত অধ্য়ায়ের ইসলামী আকিদা বিভাগে এ জবাব দেন তারা।

প্রশ্নোত্তর বিস্তারিত নিচে দেওয়া হলো। দেওবন্দের প্রশ্ন নং: ৬০৪৩৬৬।

প্রশ্ন: আমি একজন কায়িক শ্রমিক। আমি আমার বাল বাচ্চাদের নিয়ে একটি ভাড়া বাসায় থাকি। আমি পাকিস্তানে থাকি। আমার পিতা-মাতা থাকেন আফগানিস্তানে। আমার বাবা আমার দাদুর জমি বিক্রি করেছিলেন। সেই অর্থ দিয়ে তিনি দুটি ফ্ল্যাট কিনেছেন। উভয়টি ভাড়া দেয়া রয়েছে। যা থেকে ভাড়া বাবদ প্রতিমাসে নেসাব পরিমাণ টাকা আসে। আর আমি বাবার কাছে টাকা পাঠাতেও পারি না। বাবাও আমাকে কোনো টাকা দেন না। আমি ঋণী আছি। এমতাবস্থায় আমি কি জাকাত নিতে পারি?

উত্তর নং: ৬০৪৩৬৬। ফতুয়া: ৭৫২-৬০৯/ ডি=০৯/১৪৪২।

আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ফ্ল্যাটের ভাড়া আপনার পিতার মালিকানাধীন। স্বর্ণ, রৌপ্য ইত্যাদিসহ আপনার যে পরিমাণ নগদ অর্থ রয়েছে, তাতে জাকাতের নেসাব পরিমাণ মাল হয় না। আবার আপনার অতিরিক্ত কোনো সম্পদও নেই। এমতাবস্থায় আপনার পিতা ধনী হলেও আপনি জাকাতের মাল গ্রহণ করতে পারবেন। আল্লাহ তাআলা ভাল জানেন।

এটি/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ