সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

পর্যাপ্ত ঘুম কমিয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি: গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পর্যাপ্ত ঘুম হলে এড়ানো যায় প্রায় ৭০ শতাংশ হৃদযন্ত্রের সমস্যা। এমনটাই দাবি করা হয়েছে ‘ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজি কংগ্রেস’-এ প্রকাশিত সাম্প্রতিক একটি গবেষণাপত্রে। যথাযথ ঘুম না হলে স্ট্রোক ও হৃদরোগের আশঙ্কা বেড়ে যায় বলেও দাবি করা হয়েছে গবেষণাপত্রে।

‘দ্য ফ্রেঞ্চ ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্চ’-এর একদল বিজ্ঞানীর করা এ গবেষণায় অংশ নিয়েছিলেন ৭ হাজার ২০০ জন। অংশগ্রহণকারীদের ৬২শতাংশ পুরুষ। গড় বয়স ছিল ৫৯বছর।

গবেষণার প্রাথমিক পর্যায়ে কারো কোনো হৃদরোগের সমস্যা ছিল না। গবেষকরা ১০বছর ধরে প্রতি দু-বছর অন্তর পরীক্ষা করেন অংশগ্রহণকারীদের।

কতটা ঘুম হচ্ছে, তার ভিত্তিতে যারা গবেষণায় অংশ নিয়েছিলেন, তাদের পাঁচ ভাগে ভাগ করেন গবেষকরা। গবেষণার ফল বলছে, ঘুমের ভিত্তিতে যারা সবচেয়ে খারাপ ধাপে ছিলেন, তাদের তুলনায় সবচেয়ে ভালো ধাপে থাকা ব্যক্তিদের হৃদরোগ ও স্ট্রোকের আশঙ্কা প্রায় ৭৫ শতাংশ কম।

সবাই যদি পর্যাপ্ত ঘুমাতেন, তবে ৭২ শতাংশ ক্ষেত্রে নতুন করে স্ট্রোক ও হৃদযন্ত্রের সমস্যা সৃষ্টির আশঙ্কা কমত বলেও মত তাদের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ