শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ জন

নবাবগঞ্জে গলায় ফাঁ*স দিয়ে যুবকের আত্ম*হ*ত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি>

দিনাজপুরের নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে ফিলিপ মার্ডি (৪৫) নামে এক আদিবাসী আত্মহত্যা করেছেন।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের খয়েরগুনী মাঠকুমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তিনি খয়েরগুনী মাঠকুমপাড়া গ্রামের মৃত সরিশ মার্ডির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নেট জাল পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঘরের বারান্দার থেকে লাশ উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। ভোর ৫ টার দিকে তার ছেলে বিপুল মার্ডি (২১) ঘুম থেকে উঠে দেখতে পায় যে, তার বাবা নাইলনের তৈরী নেট জাল গলায় পেঁচিয়ে ঘরের বারান্দার বর্গার সাথে ফাঁস টানিয়ে ঝুলে আছে।

পরে সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তদন্ত পূর্বক ভিকটিমের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় নবাবগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করছেন।

-এএ