শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

নানা অভিযোগে বন্ধ হলো ৪৮ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নানা অনিয়ম এবং অভিযোগে কুমিল্লাতে ৪৮ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। আজ রোববার (৪ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী।

জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নানা অনিয়ম এবং অভিযোগের ভিত্তিতে গত এক সপ্তাহ ধরে অভিযান চালিয়ে ৮টি হাসপাতাল ও ৪০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক বন্ধের নির্দেশ দেওয়া হয়।

নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, ‘এসব প্রতিষ্ঠানের অধিকাংশরই লাইসেন্স নেই। এছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সংশোধনের সময় দেওয়া হলেও তারা সংশোধন হয়নি। আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য বিভাগ থেকে যেসব প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে, তাদের নির্দেশনাও দেওয়া হয়েছে। সম্পূর্ণ লাইসেন্স সংগ্রহ ব্যতীত যেন ফের প্রতিষ্ঠান পরিচালনা করা না হয়।’

কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। আমরা লাইসেন্স নিয়ে যেমন কাজ করছি, তেমনি প্রতিটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ডাক্তার এবং নার্সসহ অন্যান্য ক্ষেত্রগুলোতেও শর্ত মানা হচ্ছে কি না, সে বিষয়গুলো পর্যবেক্ষণ করছি।’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ