মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

চীনে ভূমিকম্পে নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনের স্থানীয় সময় সোমবার চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। চীনের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিক সমীক্ষায় জানা গেছে, সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে আবাসনের গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিছু এলাকায় টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, সিচুয়ান প্রদেশের ক্যাংডিং শহর থেকে ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ওই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, প্রদেশের রাজধানী চ্যাংডু এবং চোংকিংয়েও প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে।

চেংডুর এক বাসিন্দা বলেন, আমি প্রচণ্ড কম্পন অনুভব করেছি। আমার বেশ কয়েকজন প্রতিবেশীও জানিয়েছেন যে, তারাও ভূমিকম্পের সময় প্রচণ্ড কম্পন টের পেয়েছেন।

ভূমিকম্পের পর পরই পাঁচ শতাধিক উদ্ধারকর্মীকে মোতায়েন করা হয়েছে। কাছাকাছি বিভিন্ন এলাকায় ভূমিকম্পের পর বেশ কয়েকবার পরাঘাত (আফটার শক) অনুভূত হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ