সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

মোবাইলের ব্যবহার ও অপব্যবহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥

আধুনিককালে পারস্পরিক যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে মোবাইল ফোন। তারবিহীন এ ফোন এখন মানুষের হাতে হাতে। পারস্পরিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, কেনাকাটা, পড়ালেখাসহ বিভিন্ন তথ্য মোবাইল ফোনের মাধ্যমেই আদান-প্রদান করা হয়ে থাকে। কম্পিউটারের মত মোবাইল এক যুগান্তকারী আবিষ্কার। এর কল্যাণে ক্রমশঃ বদলে যাচ্ছে পৃথিবী। ব্যাপক পরিবর্তন এসছে মানুষের চাল-চলন, আচার-আচরণ, বুদ্ধি ও মননে।

মোবাইল আমাদের জীবন চলার পথ সাবলীল করেছে। জীবনে এনে দিয়েছে এক গতিময়তা। বিশ্বায়নের এ যুগে মোবাইলের কল্যাণে দুনিয়া মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। অত্যাধুনিক নানা প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে বাযারে আসছে নিত্য-নতুন মোবাইল। ইন্টারনেটও যুক্ত হয়েছে এ মোবাইলে। তাই এ মোবাইল ফোনেই মানুষের জন্য ইমেইল, ফেসবুক, ম্যাসেঞ্জার, টুইটার, ইনস্টাগ্রাম ব্যবহার করা সহজসাধ্য হয়েছে।

নানা প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান করতে পারছে। কম্পিউটার, টিভি, রেডিও, ভিসিডি, ক্যামেরা, টর্চ লাইট সব কিছুর কাজই করছে মোবাইল। তাই মোবাইল এক উপকারী যন্ত্রে পরিণত হয়েছে। এই উপকারী যন্ত্রটি ব্যবহারে-অপব্যবহার সম্পর্কে আলোচনা করা গেল- কারো সাথে কথা বলার প্রারম্ভে সালাম বিনিময় করা ইসলামের সুমহান আদর্শ। এ সালামে রয়েছে একে অপরের জন্য দো‘আ ও শান্তির প্রার্থনা। তাই পারস্পরিক সাক্ষাতের ন্যায় মোবাইল ফোনে যোগাযোগের ক্ষেত্রে সালাম বিনিময়ের মাধ্যমে কথাবার্তা শুরু করতে হবে।

যেমন রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি সালামের পূর্বে কথা শুরু করে তার কথার উত্তর দিও না’। অনুরূপভাবে একজনের সাথে একাধিকবার ফোন করা হ’লেও প্রতিবারই সালামের মাধ্যমে কথা বলা উচিত। যেমন রাসূল (ছাঃ) বলেন, ‘তোমাদের কেউ যখন তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে, তখন সে যেন তাকে সালাম দেয়। অতঃপর দু’জনের মাঝে যদি গাছ, দেয়াল বা পাথর আড়াল হয়ে যায় এবং তারপর আবার সাক্ষাৎ হয়, তাহ’লেও যেন তাকে সালাম দেয়’।

অন্যত্র তিনি বলেন, ‘তোমাদের কেউ মজলিসে উপস্থিত হ’লে যেন সালাম দেয় এবং মজলিস থেকে বিদায়ের সময়ও যেন সালাম দেয়। প্রথম সালাম শেষ সালাম অপেক্ষা গুরুত্বপূর্ণ নয়’।

ফোনে বা মোবাইলে কল রিসিভ করে সালাম বিনিময়ের পর নিজের পরিচয় পেশ করা অন্যতম শিষ্টাচার। যেমন জাবের (রাঃ) বলেন, ‘আমার পিতার কিছু ঋণ ছিল। এ সম্পর্কে আলোচনা করার জন্য আমি নবী করীম (ছাঃ)-এর কাছে আসলাম এবং দরজায় আঘাত করলাম। তিনি জিজ্ঞেস করলেন, কে? আমি বললাম, আমি। তখন তিনি বললেন, আমি আমি, যেন তিনি তা অপসন্দ করলেন’। অনুরূপভাবে মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রেও উভয়ে কাঙ্খিত ব্যক্তি কি-না তা যাচাই করে নেয়া উচিত।