সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

একটি ছবি, অনেক শিক্ষা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আলী হাসান তৈয়ব ||

গতকাল স্কুল থেকে ফেরার পথে নিজেরটার সঙ্গে দুই সহোদর বোনের ব্যাগ বহন করে সৌদি শিশু মিশআল বদর শাহরানি পুরো আরববিশ্বের প্রশংসায় ভাসছে। আসির প্রদেশের শিক্ষাবিভাগ আজ তাকে পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে।

এক. প্রতিটি শিশু স্বভাবধর্ম তথা একত্ববাদ ও ইসলামের ওপর জন্ম গ্রহণ করে। শিশুদের স্বভাব যদি পরিবার ও সমাজ নষ্ট না করে দেয়, তাহলে তাদের মাধ্যমে ইসলামের শ্বাশত সৌন্দর্যগুলো এভাবেই প্রকাশ পাবে।

দুই. পারিবারিক শিক্ষাই আসল শিক্ষা। পরিবারের শিক্ষা সঠিক হলে তারাই আদর্শ মানুষ এবং দায়িত্বশীল নাগরিক হয়ে গড়ে উঠবে।

তিন. পুরুষকে আল্লাহ নারীর জন্য দায়িত্বশীল বানিয়েছেন। এটা কর্তৃত্ব নয়, অভিভাবকত্ব। নারীর প্রকৃতি এবং পৃথিবীর স্থিতি ও শান্তি বজায় রাখার স্বার্থে এর বিকল্প নেই।

চার. ইসলামে পুরুষের অবধারিত কর্তব্য নারীকে সম্মান দেওয়া। বিপরীতে যারা ইসলামের বিভিন্ন বিধানের অপব্যাখ্যা করে নারীকে ইসলামের বিরুদ্ধে খেপিয়ে তুলতে চায়, বাস্তবতা হলো, তারা দিন শেষে নারীকে ভোগ্যপণ্য ছাড়া কিছুই ভাবে না।

পাঁচ. ভালোকে উৎসাহিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। আসির প্রদেশের শিক্ষাবিভাগ বদর শাহরানিকে পুরস্কৃত করে সে দায়িত্বটিই পালন করছে। আমাদেরও উচিত এভাবে ভালো কাজকে উৎসাহিত করা।

বি. দ্র. সবাই ছবিটা দেখে মুগ্ধ হয়ে বাচ্চাগুলোর চেহারা দেখতে চাইছিলেন। আসির শিক্ষাবিভাগ ওদের ছবি প্রকাশ করেছে

May be an image of 3 people, child, people standing and indoor

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ