সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী আট পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা শনিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত সমন্বিত এ ভর্তি পরীক্ষায় এবছর নেতৃত্বে দিচ্ছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

মোট ১০টি কেন্দ্রে একযোগে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ১ ঘণ্টার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারী অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

এবছর মোট ৩ হাজার ৫৩৯ আসনের বিপরীতে ৭৯ হাজার ১৫৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। সে হিসেবে আসন প্রতি ২৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি সাতটি কৃষি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপকেন্দ্র হিসেবে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইডেন মহিলা কলেজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ