মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

বাইতুল্লাহ পরিস্কার করেন ৪ হাজার স্বেচ্ছাসেবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু সাঈদ: সৌদি আরব সরকার মসজিদুল হারামের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এ মর্যাদাপূর্ণ ঘরকে পরিস্কার রাখতে ৪ হাজার জন স্বেচ্ছাসেবক কর্মী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।

হারামাইন শরীফাইনের জেনারেল প্রেসিডেন্সি ফর অ্যান্টি-ইনফেকশন জানিয়েছে, মসজিদে হারামের পরিচ্ছন্নতাকারীদলগুলো দিনে দশবার বায়তুল্লাহ ও মসজিদে হারাম পরিষ্কার করে। এ সময় মসজিদে হারামের আঙিনাসহ অন্যান্য স্থানগুলোও পরিষ্কার করা হয়ে থাকে।

পরিচ্ছন্নতা কর্মীরা অত্যন্ত যত্নের সাথে মসজিদ হারামের কোণ এবং সংকীর্ণ স্থানগুলিও পরিষ্কার করেন। মসজিদে হারামে বিছানো কার্পেট পরিষ্কার করার পাশাপাশি জীবাণুনাশক স্প্রে দিয়ে সুরক্ষা নিশ্চিত করা হয়। সেরা সুগন্ধি ব্যবহার হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অত্যাধুনিক মেশিন ব্যবহার করা হয়। জীবাণুনাশক স্প্রেকারী কর্মীরা মসজিদ হারামের পুরো মেঝে, প্রবেশপথ ও প্রস্থানপথ পরিচ্ছন্ন করে। এ সময় মসজিদের ওয়াশরুমও পরিষ্কার করা হয়।

মসজিদে হারামের কার্পেট পরিষ্কারের দায়িত্বে থাকা জাবির আল-দাওয়ানি বলেন, হাজরে আসওয়াদ পরিষ্কারের মধ্য দিয়ে মসজিদ হারামের পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। স্বেচ্ছাসেবকরা পরিষ্কার করার জন্য চারটি চামড়ার ওয়াইপার ব্যবহার করে। পানি দিয়ে ধোয়ার পর মসজিদের মেঝে শুকানো হয়।

আল-দাওয়ানি বলেন, পরিচ্ছন্নতার কাজে জন্য ব্যবহৃত সকল সরঞ্জাম ব্যবহারের পর পরিষ্কার করে মসজিদের বেসমেন্টে নির্ধারিত স্থানে রাখা হয়। মসজিদ হারাম এবং এর মেঝে পরিষ্কার করার প্রক্রিয়া মাত্র বিশ মিনিটে সম্পন্ন করা হয়। সূত্র: আল আরাবিয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ