মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

দারুল উলুম দেওবন্দের শুরা সদস্য হলেন মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: ভারতের দারুল উলুম দেওবন্দের মজলিসের শুরার সদস্য হলেন মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী। তিনি জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও সাবেক সংসদ সদস্য।

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ অক্টোবর) মাগরিবের নামাজের পর এ সিদ্ধান্ত নেয় মজলিসে শুরা।

জানা যায়, গত সোমবার (১২ অক্টোবর) থেকে তিন দিনব্যাপী শুরার বৈঠক চলছে দারুল উলুম দেওবন্দে। বৈঠকের দ্বিতীয় দিন মঙ্গলবার মাগরিবের নামাজের পর চতুর্থ অধিবেশনে মাওলানা মাহমুদ মাদানীকে দারুল উলুম দেওবন্দের মজলিসের শুরার সদস্য করার সিদ্ধান্ত নেয়া হয়।

দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, শুরার একটি পদ শূন্য ছিল। যার কারণে সর্বসম্মতিক্রমে মাওলানা মাহমুদ মাদানীকে দারুল উলুম দেওবন্দের মজলিসের শুরার সদস্য নির্বাচিত করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ