মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

বিশ্বে আরও ১৩১০ মৃত্যু, শনাক্ত সাড়ে ৪ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এসময়ে এক হাজার ৩১০ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন চার লাখ ৪৯ হাজার ৯৬৬ জন। এসময়ে করোনায় আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ছয় লাখ ৭৯ হাজার ৭৭৪ জন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে আর দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। যুক্তরাষ্ট্রে এসময়ে ২৮৭ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৪৯২ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৬ হাজার ৩৪৩ জনের এবং মোট সংক্রমিত হয়েছেন ৯ কোটি ৭২ লাখ ৭০৬ জন।

জাপানে ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ৬৯৪ জন সংক্রমিত এবং মৃত্যু হয়েছে ১৫৭ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মারা গেছেন ৪২ হাজার ৭৯৪ জন এবং সংক্রমিত হয়েছেন ২ কোটি ২ লাখ ২১ হাজার ৬৮৬ জন।

করোনা ভাইরাসের সংক্রমণের বৈশ্বিক তালিকার তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৪৯ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৮৫০ জন। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৫৪ হাজার ৫৭৮ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ৫৬১ জন।

উল্লেখ্য, মহামারির শুরু থেকে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ২০ হাজার ৪৪৭ জন। মোট আক্রান্ত হয়েছে ৬১ কোটি ৪৭ লাখ ৮ হাজার ২৬৬ জন। মোট সুস্থ হয়েছে ৫৯ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৬৬২ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ