মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

তৃতীয় দিনে অনুপস্থিত ৩২ হাজার ৫৯১ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে সারাদেশে অনুপস্থিত ছিল ৩২ হাজার ৫৯১ শিক্ষার্থী।

যেখানে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৫ হাজার ৭৪৪ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১০ হাজার ৩৭৩ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪৭৪ জন অনুপস্থিত ছিল। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৬৬ জনকে।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

তৃতীয় দিনে দেশের তিন হাজার ৬৮১টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ৭৭০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ৬৮ হাজার ১৭৯ জন। সেই হিসাবে অনুপস্থিত ছিল ৩২ হাজার ৫৯১ জন, অর্থাৎ ১ দশমিক ৭১ শতাংশ।

এদিন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা বোর্ডে ৩০, রাজশাহী বোর্ডে ১, কুমিল্লা বোর্ডে ১, যশোর বোর্ডে ৪, চট্টগ্রাম বোর্ডে ১, বরিশাল বোর্ডে ৬, দিনাজপুর বোর্ডে ৪, ময়মনসিংহ বোর্ডে ২, মাদ্রাসা বোর্ডে ৩ ও কারিগরি বোর্ডে ১৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ