সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

৫৫ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেন বেলায়েত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫৫ বছর বয়সী সেই মো. বেলায়েত শেখ। এর মাধ্যমে তার বিশ্বদ্যিালয়ে ভর্তির দীর্ঘদিনের আশা পূরণ হলো। টানা বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে জ্ঞান পিপাসু ও অদম্য ইচ্ছাশক্তির অধিকারী বেলায়েত নিজেই এ তথ্য জানান। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিস ডিপার্টমেন্টে ভর্তি পরীক্ষায় চান্স পান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মো. বেলায়েত শেখ লেখেন, আলহামদুলিল্লাহ, রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ভর্তি পরীক্ষায় পাস করেছি। মায়ের অনুমতি পেলেই ভর্তি হবো, ইনশাল্লাহ।

উচ্চ শিক্ষা গ্রহণের জেদে ৫০ বছর বয়সে নবম শ্রেণীতে ভর্তি হোন বেলায়েত শেখ। এরপর উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর ৫৫ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি শুরু করেন। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যর্থ হওয়ার পর রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন তিনি। অবশেষে তার দীর্ঘদিনের আশা পূরণ হলো।

বেলায়েত শেখের বাড়ি গাজীপুরের শ্রীপুরে উপজেলায়। পরিবারে তার দুই ছেলে ও এক মেয়ে আছে। বড় ছেলে ব্যবসা করছেন। ছোট ছেলে শ্রীপুর ইঞ্জিনিয়ারিং কলেজে একাদশ শ্রেণীতে পড়ছেন। এছাড়া বেলায়েত একটি দৈনিক পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ