রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮


মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৩৯৩৫ পিস ইয়াবা, ৮.৫ গ্রাম হিরোইন, ৪৩ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, ২ বোতল ফেন্সিডিল ও ২০ টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর ২০২২) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে তাদেরকে গ্রেফতার করেছে সহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা রুজু হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ