বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আলেমদের ব্যাপক উপস্থিতিতে চলছে বসুন্ধরা মারকাযের ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: আজ বৃহস্পতিবার সকাল থেকে মারকাযুল ফিকরিল ইসলামি (ইসলামিক রিসার্চ সেন্টার) বসুন্ধরায় শুরু হয়েছে খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরারিয়া এর ১৯তম বার্ষিক ইহইয়ায়ে সুন্নত ইজতিমা।

শুধুমাত্র ওলামায়ে কেরামের জন্য প্রতিবছর রবিউল আউয়াল মাসের প্রথম বৃহস্পতিবার সুন্নতের আমলী মাশকের এ ইজতেমাটি আয়োজন হয়ে আসছে। মানুষের মাঝে সুন্নতের ভালোবাসাকে ছড়িয়ে দিতে এবং সুন্নতের চর্চাকে আরো ব্যাপক করতে ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ. এ ইজতেমার সুচনা করেন। তার ইন্তেকালের পর এ দায়িত্ব পালন করছেন সাহেবজাদায়ে ফকিহুল মিল্লাত মুফতি আরশাদ রাহমানী।

জানা যায়, খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরাবিয়ার বর্তমান জানেশীন মুফতি আরশাদ রাহমানী’র তত্ত্বাবধানে আজ ২৯ সেপ্টেম্বর (১ রবিউল আউয়াল) বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হওয়া এই ‘ইহইয়ায়ে সুন্নত ইজতিমা’ চলবে ৩০ অক্টোবর (২ রবিউল আউয়াল) শুক্রবার মাগরিব পর্যন্ত। মাগরিবের পূর্বে মুফতি আরশাদ রাহমানী’র মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে ১৯তম ইহইয়ায়ে সুন্নত ইজতিমা।

ইজেতেমার সার্বিক বিষয়ে জানতে ফকিহুল মিল্লাতের ছোট সাহেবজাদা মুফতি শাহেদ রাহমানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আওয়ার ইসলামকে জানান, খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরারিয়া এর ১৯তম বার্ষিক ইহইয়ায়ে সুন্নত ইজতিমা আজ সকাল থেকে শুরু হয়েছে। দেশের সবগুলো জেলা থেকে প্রায় ৫ হাজারেরও বেশি ওলামায়ে কেরাম এসেছেন। রুহের খোরাক সন্ধান করছেন।

যাতায়াত- দেশের যেকোনো স্থান থেকে সায়েদাবাদ, আব্দুল্লাহপুর, গাবতলী, কমলাপুর বা সদরঘাট নেমে বাস যোগে বসুন্ধরা গেইট। বসুন্ধরা গেইট থেকে কেন্দ্রীয় জামে মসজিদ, মারকাযুল ফিকরিল ইসলামি (ইসলামিক রিসার্চ সেন্টার) বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ