শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক মুফিত শেখ মুহাম্মদ নুরুন নবীকে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৪ অক্টোবর) বিকাল ৫ টায় বিরামপুর বড় মসজিদে আসরের নামাজ শেষে দিনাজপুর দক্ষিণ জেলা শাখার আয়োজন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক মুফিত শেখ মুহাম্মদ নুরুন নবীকে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ বক্তব্য রাখেন প্রধান আলোচক ইসলামী আন্দোলনের বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ মুহাম্মদ বেলায়েত হোসেন, সভাপতি ইসলামী আন্দোলন দক্ষিণ দিনাজপুরের ডা: মো: নুর আলম সিদ্দিক ও সভাপতি যুব আন্দোলন দক্ষিণ দিনাজপুরের এমদাদুল হক প্রমুখ।

বক্তারা, অবিলম্বে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক মুফিত শেখ মুহাম্মদ নুরুন নবীকে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবিসহ তীব্র প্রতিবাদ জানান।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ