সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

যেভাবে দাঁতের ব্যথা দূর করাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দাঁতে ব্যথা প্রথম দিকে খুব বেশি মনে না হলেও পরবর্তীতে তা মারাত্মক আকার ধারণ করতে পারে। দাঁতে ব্যথার কারণ হতে পারে দাঁতে গর্ত সৃষ্টি, এনামেল ক্ষয়, সংক্রমণসহ আরও অনেককিছু।  দাঁতে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয় জরুরী। তবে ঘরোয়া কিছু প্রতিকার মেনে চললে আরাম পাবেন।

জেনে নেওয়া যাক দাঁতের ব্যথা দূর করার ঘরোয়া উপায়:

রসুনের ব্যবহার: NCBI-এর প্রতিবেদন অনুসারে, দাঁতের ব্যথা কমাতে কাজ করে রসুন। রসুনে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যে কারণে এটি ব্যথা উপশমকারী হিসেবে কাজ করে। রসুনের এই উপাদান ডেন্টাল প্লাকের উপর কার্যকরী হতে পারে।

দাঁত ভালো রাখতে রসুন কীভাবে খাবেন? সেজন্য তৈরি করে খেতে পারেন রসুনের চা অথবা এক কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেতে পারেন। এছাড়াও আপনি যদ আক্রান্ত স্থানে রসুনের পেস্ট ব্যবহার করেন, তাহলে দাঁতের ব্যথা কমতে পারে।

লবঙ্গ তেল ব্যবহার: ন্যাশনাল সেন্ট্রাল ফর বায়োটেকনোলজি ইনফরমেশন অনুসারে, লবঙ্গ তেলে আছে ইউজেনল এবং অ্যাসিটাইল ইউজেনল। এতে আছে প্রদাহ বিরোধী এবং ব্যথা দূর করার বৈশিষ্ট্য। দাঁতের ব্যথা দূর করার ক্ষেত্রে এটি কার্যকরী ভূমিকা রাখতে পারে।

দাঁতের ব্যথা দূর করতে পেঁয়াজের ব্যবহার: পেঁয়াজে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ যা মুখের ব্যাকটেরিয়ার ওপর কার্যকরী। দাঁতের ব্যথা দূর করার ঘরোয়া উপায় হিসেবে ব্যবহার করতে পারেন পেঁয়াজ। দাঁতের ব্যথায় ভুগলে আক্রান্ত স্থানে পেঁয়াজের টুকরা রেখে দিন কিছুক্ষণের জন্য। এতে ব্যথা কমে আসবে।

লবণ-পানির ব্যবহার: দাঁতের ব্যথা দূর করতে লবণ-পানি দিয়ে গার্গল করা। হালকা গরম পানির সঙ্গে সামান্য লবণ মিশিয়ে গার্গল করুন। দিনে ২-৩ বার এভাবে ব্যবহার করুন। এতে উপকার পাবেন।

​পুদিনা পাতার ব্যবহার: পুদিনা পাতায় রয়ে প্রদাহ কমানোর মতো উপাদান। এটি দাঁতের ব্যথা কমায় এবং সংবেদনশীল মাড়ি থেকে মুক্তি দেয়। দাঁতে ব্যথা হলে পেপারমিন্ট অয়েল ব্যবহার করুন অথবা দাঁতের উপর হালকা গরম পেপারমিন্ট টি ব্যাগ রেখে দিন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ