মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

যে কারণে সাদা চুল ওঠাবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বার্ধক্যজনিত কারণসহ বিভিন্ন কারণে চুল বা দাড়ি পেকে সাদা হয়ে যায়। আর সেই সাদা চুল বা দাড়ি অনেকেই তোলে ফেলেন। তবে সাদা চুল বা দাড়ি মানুষের জন্য অনেক কল্যাণ ও মর্যাদা বয়ে আনে। যে কারণে সাদা চুল উপড়ে ফেলা নিষেধ।

সাদা চুলের বিনিময়ে গুনাহ মাফ হয়। মর্যাদা বৃদ্ধি পায়। সওয়াব পাওয়া যায়। সাদা চুল হবে পরকালের জ্যোতি। হাদিসের বর্ণনায় তা সুস্পষ্টভাবে ওঠে এসেছে,

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

لَا تنتفوا الشَّيْبَ فَإِنَّه” نُوْرٌ يَوْمَ الْقِيَامَةِ وَمَنْ شَابَّ شَيْبَةَ فِى الْإِسْلَامِ كُتِبَ لَه بِهَا حَسَنَةٌ وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيْئَةٌ وَرُفَعَ لَه بِهَا دَرَجَةٌ

‘তোমরা সাদা চুল উপড়ে ফেলো না। কেননা সেগুলো কেয়ামতের দিন আলো হবে। আর যে মুসলিম ব্যক্তির চুল (বার্ধক্যজনিত কারণে) সাদা হয় তার প্রতিটি সাদা চুলের বিনিময়ে ১টি করে সাওয়াব তার ‘আমলনামায় লেখা হয় এবং ১টি করে গুনাহ মাফ করা হয় এবং ১টি করে মর্যাদা বৃদ্ধি করা হয়।’ (ইবনু হিব্বান)

হাদিসের আলোকে বোঝা যাচ্ছে, সাদা চুল বা দাড়ি একজন গুনাহগারের জন্য গুনাহ থেকে মুক্তির উপায়। তাই চুল বা দাড়ি সাদা হলে গেলে তা উঠানো নিষেধ। আর এতে মিলবে পরকালের জ্যোতি বা আলো। দুনিয়ায় পাওয়া যাবে সওয়াব ও মর্যাদা। ক্ষমা হবে গুনাহ।

আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাহকে সাদা চুল বা দাড়ি ওঠানো থেকে বিরত থাকার তাওফিক দান করুন। একই সাথে কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়ার তাওফিক দান করুন। আমিন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ