সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

জিহ্বা ও ঠোঁটের ঘা সারানোর ঘরোয়া উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুখের ভেতরে যেমন-জিহ্বায়, মাড়িতে বা ঠোঁটের ভেতরে অনেকেরই ঘা হয়। যাকে বলা হয় মাউথ আলসার। খুবই যন্ত্রণাদায়ক এই ঘা হলে আক্রান্ত স্থান লালচে বা সাদাটে হয়ে ফুলে যায়। প্রায়ই হয়তো অনেকে এই সমস্যায় ভোগেন। তবে তারা ঠিক বুঝতে পারেন না এমনটি কেন ঘটে! মাউথ আলসার হওয়ার কয়েকটি অন্যতম কারণ হলো- ভিটামিনের ঘাটতি, কোষ্ঠকাঠিন্য, পেট খারাপ, কম পানি পান করা, দুশ্চিন্তা ইত্যাদি।

আবার শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি দেখা দিলেও এ সমস্যা দেখা দিতে পারে। এই অবস্থায় ভিটামিন বি কমপ্লেক্সের ট্যাবলেট খেলে সমস্যা কমে।

মাউথ আলসার অনেক সময় ক্যানসারেরও লক্ষণ হতে পারে। তাই দীর্ঘদিন এই সমস্যা অবহেলা করা উচিত নয়।

সঠিক চিকিৎসার পাশপাশি কয়েকটি কৌশল অবলম্বন করে মাউথ আলসারের সমস্যা সারাতে পারেন। জেনে নিন করণীয়-

হলুদ পানি: ২ চা চামচ হলুদের গুঁড়া পানিতে ফুটিয়ে নিন। এবার ওই পানি ঠান্ডা হলে কুলকুচি করুন। এতে মুখের ব্যাকটেরিয়া দূর হবে ও ঘায়ের যন্ত্রণাও সারবে।

গ্লিসারিন-ফিকারি: গ্লিসারিনে ফিটকারি মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি মুখের ঘায়ে লাগান। দিনে কয়েকবার এই পদ্ধতি অনুসরণ করুন।

এলাচ: এলাচের গুঁড়ার সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখের ঘায়ের স্থানে লাগিয়ে রাখুন। আরাম পাবেন।

অ্যালোভেরা: শুধু ত্বক কিংবা চুলের যত্নেই অ্যালোভেরা উপকারী নয়। তাজা অ্যালোভেরার রস লাগালে মুখের ঘা দ্রুত সারে।

ঘি: ঘি’র স্বাস্থ্য উপকারিতা অনেক। আর খেতেও সেরা। রাতে ঘুমানোর আগে আক্রান্ত স্থানে লাগাতে পারেন ঘি। এতেও মুখের ঘা সারবে দ্রুত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ