মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোচালকসহ চারজন নিহত হয়েছেন। এর মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে।

সোমবার বেলা ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চান্দিনা উপজেলার নাওতলা এলাকার খোকন মিয়ার মেয়ে তন্নী আক্তার (২০), তার শিশুকন্যা মুনতাহা (২), দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের অটোচালক হাবিবুর রহমান (৪১) এবং একই উপজেলার বাগমারা গ্রামের রেজিয়া বেগম (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে দেবিদ্বার উপজেলার আশরা এলাকা থেকে অটোটি কুমিল্লার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি বাস অটোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত সিয়াম, রাজিয়া ও জাহিদকে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী বাসযাত্রী জালাল উদ্দিন রিমন জানান, অটোরিকশাটিকে বেপরোয়া গতির একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এর পর পেছন থেকে অপর একটি পিকআপও চাপা দেয়। এতে অটোটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনাস্থলে দুই নারী নিহত হয়েছেন। ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে এক কন্যাশিশু ও অটোচালক মারা গেছেন। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক বাস ও পিকআপকে আটকের চেষ্টা করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ