সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রামপুরায় বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা এলাকায় নিজ বাসা থেকে নিয়াজ মোর্শেদ নাদিম (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের ছাত্র ছিলেন তিনি।

আজ মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মোর্শেদের ভাই নাঈম বলেন, রাতের যেকোনো সময় সে নিজের রুমে গলায় ফাঁস দেয়। আমরা সকালে দেখতে পাই। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠায় পুলিশ।

তিনি আরও জানান, আমরা দুই ভাই। আমরা কখনই তার কোনো অভাব অপূর্ণ রাখিনি। পরিবারের কারও সাথে তার কোনো বিষয় নিয়ে মনোমালিন্য বা কথা কাটাকাটি কিছুই হয়নি। মৃত্যুর আগে সে তার মোবাইল, ফেসবুক এবং কম্পিউটারের সবকিছু রিসেট দিয়ে গেছে। আমরা হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা ওয়াবদা রোডের বাসায় থাকছিলাম।

কারও সাথে প্রেমের সম্পর্ক এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত আমরা কিছুই জানতে পারিনি।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজুল ইসলাম বলেন, আমরা দুপুরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, কী কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পরিবার। ময়নাতদন্তে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ