শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

ইসলাম ভালো ও উপকারী বিনোদন সমর্থন করে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান সাকিব।।

ইসলাম একটি পূণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রেই রয়েছে এর যথেষ্ট ভূমিকা। সুখ, দুঃখ জীবনেরই অংশ। ইসলাম একদিকে যেমন খেল-তামাশা, আনন্দ-উল্লাস, ফূর্তি-বিনোদন ইত্যাদি নিষেধ করে।

অনুরূপ অন্যদিকে উপকারী বিবেচনায় কোনোটির প্রতি অনুপ্রাণিতও করে। বিনোদন মানে আমোদিকরণ, তুষ্টিসাধন, আনন্দের মাধ্যম বা উপকরণ। মানুষ সাধারণত মানসিক প্রশান্তির জন্য যা করে তাই বিনোদন। বলা হয়ে থাকে- 'আনন্দ-বিনোদন ছাড়া কারো জীবন পরিপূর্ণ হয় না।'

বর্তমান সময়-সমাজ পর্যবেক্ষণ করে উলামায়ে কেরাম বিভিন্ন সময় বলেন- ‘ইসলাম এই খেলা, সেই খেলা, এই বিনোদন, সেই বিনোদন ইত্যাদি সমর্থন করে না।' এতে অনেকের প্রশ্ন- তাহলে কি ইসলামে বিনোদন বলতে কিছুই নেই?

হ্যাঁ, আছে। বিনোদনের অ-নে-ক মাধ্যম আছে। এর মধ্যে কিছু ভালো আর কিছু খারাপ। ইসলাম ভালো ও উপকারী বিনোদন অবশ্যই সমর্থন করে। বরং অনেক ক্ষেত্রে এগুলোর দিকে অনুপ্রাণিতও করে।

তবে একজন সতর্কবান মুমিন কখনো তার মূলবান সময় বিনোদনে কাটিয়ে দিতে পারে না। হোক তা হালাল! তাছাড়া পরকালের জন্য মগ্ন ব্যক্তি বিনোদনের জন্য খুব কম সময়ই পায়। তাই প্রথমে আমাদেরকে জানতে হবে ইসলাম। জীবনের প্রতিটি ক্ষেত্রে মডেল বানাতে হবে ইসলামকে। তাহলেই সুখ ও শান্তি অর্জন হবে আমাদের অন্তকরণে। আমাদের জীবন আনন্দের পরিশুদ্ধ মাধ্যমগুলো নিয়ে মেতে উঠুক হালাল বিনোদনে।

শিক্ষার্থী: আল-মারকাজুল ইসলামী (এএমআই) বাংলাদেশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ