সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

“চলমান সংকট কমাতে নবায়নযোগ্য জ্বালানি ভূমিকা রাখবে”

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লোডশেডিং, তেল-গ্যাস ও জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এ আয়োজিত টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি এবং গণপ্রকৌশল দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে  এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমরা প্রচণ্ডভাবে হোঁচট খেয়েছি। আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াট।সর্বোচ্চ উৎপাদন হয় ২০ হাজার মেগাওয়াট। তবুও আমরা লোডশেডিং করছি, সাশ্রয়ীপন্থা অবলম্বন করতে হয়েছে। যুদ্ধের ফলে ডিজেলের সংকট দেখা দিয়েছে। এলএনজির দাম কয়েকগুণ বেড়েছে। সংকট নিরসনে নবায়নযোগ্য জ্বালানি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, কারিগরি শিক্ষাকে জোরদার করার পাশাপাশি ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের স্বপ্নপূরণে কাজ করতে হবে। সে লক্ষ্যে আইডিইবি কাজ করে যাচ্ছে। চতুর্থ শিল্পবিপ্লবে যে জনশক্তি প্রয়োজন, সেটা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন মানুষের পার ক্যাপিটা ইনকাম ছিলো ৫৬০ ডলার।আজ তা ৩ হাজার ডলার ছাড়িয়েছে। তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ