মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

বান্দরবানের ৩ উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ল আরও ৪ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জেলার রোয়াংছড়ি, রুমা এবং থানচি‌ উপজেলাতে স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা আরও ৪দিন বাড়ানো হয়েছে। আগামী শনিবার (১২ নভেম্বর) পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

মঙ্গলবার (৮ নভেম্বর) জনস্বার্থে জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এবার আলীকদম উপজেলায় নিষেধাজ্ঞা নেই।

বিজ্ঞ‌প্তিতে বলা হয়, জেলার রোয়াংছ‌ড়ি, রুমা, ও থান‌চিতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহে বান্দরবান সেনা রিজিয়ন টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। তাই পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রোয়াংছড়ি, রুমা এবং থানচি‌ উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী শনিবার (১২ নভেম্বর) পর্যন্ত ব‌াড়ানো হয়েছে।

এর আগে, গত সোমবার (১৭ অক্টোবর) রা‌ত থেকে রুমা ও রোয়াংছ‌ড়িতে এবং রোববার (২৩ অক্টোবর) থেকে রোববার (৩০ অক্টোবর) পর্যন্ত থান‌চি ও আলীকদমে পর্যটকদের ভ্রম‌ণ নিষিদ্ধ করা হয়। পরে এ চার উপজেলায় (৩১ অক্টোবর) থেকে (১২ নভেম্বর) পর্যন্ত দুই দফায় ৮ দিন নিষেধাজ্ঞা বাড়ানো হয়।

বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এবার আলীকদম উপজেলা ছাড়া রোয়াংছড়ি, রুমা ও থান‌চিতে যেতে পর্যটকদের নিরুৎসা‌হিত করার প্রজ্ঞাপনটি বলবৎ রয়েছে। পরবর্তী কোনো নির্দেশনা পাওয়া না গেলে রোয়াংছড়ি, রুমা এবং থানচি উপজেলাতে (১২ নভেম্বর) পর্যন্ত তা বলবৎ থাকবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ