সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

যেমন ছিলেন হাসান বসরি রহ:

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান মুরাদ।।

হাসান বসরি রহ. এর উপাধী আবু-সাইদ। তার পিতা ইয়াসার; যাইদ ইবনু ছাবেত রা. এর আযাদকৃত গোলাম। তার মা খাইরা; উম্মুল মুমিনীন হযরত উম্মে সালমা রা. এর আযাদকৃত দাসী। আম্মাজানের ঘরেই খাইরা খিদমত করতেন। হাসান রহ. তখন ছোট। কোলের শিশু। মাঝেমধ্যে খুব কাঁদতেন। মা খাইরা কাজে ব্যস্ত থাকতেন। মা বিনে অবুঝ শিশুর কাঁদা কে থামাবে? তখন উম্মে সালমা রা. হাসান বসরিকে কোলে নিতেন। এবং নিজ স্তনের দুধ পান করাতেন।

ধারণা করা হয়, নবী পরিবারের বরকতশিক্ত হয়েই হাসান বসরি রহ. শ্রেষ্ঠ তাবেয়ী হতে পেরেছেন। হাসান হযরত ওমর রা. এর শাহাদাতের দু’বছর পূর্বে মদিনাতে জন্ম গ্রহণ করেন। ওমর রা. এর কাছে বিভিন্ন সময় পুষ্প শিশুদের দোয়ার জন্য আনা হতো। একদিন অন্যান্য শিশুদের সাথে হাসানকেও আনা হলো। তখন ওমর রা.হাসানের জন্য দোয়া করলেন “হে আল্লাহ তুমি হাসানকে দ্বীনের ফিকহ দান করো। এবং মানুষের কাছে তার ভালোবাসা বাড়িয়ে দাও”। ওমর রা. দু’টো দোয়াই আল্লাহ কবুল করেছেন।

হাসান বসরি রহ. সকলের প্রিয় ছিলেন। ছিলেন সুখে, দুঃখে মানুষের আস্থাভাজন। ভালোবাসার উদার বৃক্ষ। আরো ছিলেন সময়ের শ্রেষ্ঠ আলিম, ফকীহ, নির্ভরযোগ্য, দুনিয়াবিমুখ, ইবাদতকারী, সুঠামদেহী, স্পষ্টবাদী, বিশুদ্ধভাষী। হাসান বসরি রহ. হযরত উসমান রা. এরও বরকত লাভ করেছেন। উসমান রা. সাথে জুমার সালাত আদায় করতেন। প্রিয় নবীর সাহাবাদের স্নেহধন্য হয়ে হাসান রহ. এমন মর্যাদাবান হয়েছেন। একবার হযরত আনাস বিন মালিক রা.এর কাছে একজন মাসয়ালা জানতে চাইল। আনাস বিন মালিক রা. বললেন, তোমরা আমাদের প্রিয় ভাজন হাসানের কাছে জিজ্ঞাসা করো।

লোকেরা বলল; আমরা আপনার কাছে প্রশ্ন করছি, আর আপনি হাসানের কথা বলছেন? আনাস রা বললেন, নিশ্চয় আমরা শুনেছি,হাসানও শুনেছে। তবে আমরা ভুলে গেছি আর হাসান মনে রেখেছে। হযরত কাতাদা বর্ণনা করেন: আমরা হাসান অপেক্ষা বড়ো আলেম আর কাউকে দেখিনি। ওমর বিন আব্দুল আযিয রহ. খলিফা হয়ে হাসান বসরি রহ.কে বসরার কাজি বানালেন। আর বললেন; হাসান বসরি হলো শ্রেষ্ঠ তাবেয়ীদের অন্যতম। কাজি (বিচারক) নিযুক্ত থাকাকালীন হাসান বসরি রহ.কোনদিন সরকারি ভাতা গ্রহণ করেননি।

হাসান রহ. এর বেড়ে ওঠে মদিনাতেই। পরে মায়ের সাথে বসরাতে প্রস্থান করেন। সে থেকেই নামের শেষে বসরি লকব যুক্ত করা হয়। বাকি জীবন বসরাতেই অতিবাহিত করেছেন। দেখতে ছিলেন অনিন্দ্য সুন্দর। রাতজেগে ইবাদত করতেন। সর্বসময় আখেরাতের চিন্তায় চিন্তিত থাকতেন। চেহারায় থাকত ভীতির ছাপ। নামাজে দাড়িয়ে, নির্জন ঘরে খুব কাঁদতেন। আর বলতেন, ক্রন্দন মানুষকে আল্লাহর রহমতের দিকে ডেকে নিয়ে যায়। ইয়াযিদ বিন হাওশাব রহ.বর্ণনা করেà¦