সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়লো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বান্দরবা‌নের তিন উপজেলায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়িয়েছে প্রশাসন। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়েছে।

আজ শ‌নিবার (১২ নভেম্বর) বিকেলে নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করে আবা‌রও গণবিজ্ঞপ্তি জারি করেন বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

গণ বিজ্ঞপ্তিতে জানা যায়, ৮ ন‌ভেম্বর ২০২২ মূলে জারিকৃত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সদর দপ্তর, বান্দরবান রিজিয়ন, সেনানিবাসের ১২ নভেম্বর ২০২২ তারিখের ১৪০/৩১/জিএস (ইন্ট) এর আলোকে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছ‌ড়ি, রুমা ও থানচি উপজেলায় স্থানীয় ও দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১৬ নভেম্বর ২০২২ তারিখ পর্যন্ত এতদ্বারা বর্ধিত করা হলো।

অন্যদিকে, প্রশাসন কর্তৃক নিষেধাজ্ঞার মেয়াদ বার বার বৃদ্ধি করায় রুমা, থান‌চি ও রোয়াংছ‌ড়ি উপজেলায় ভ্রমণে আসা পর্যটকেরা বিপাকে পড়েছে। পাশাপা‌শি সমস্যায় পড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও।

ট্যুরিস্ট পরিবহন মালিক সমিতির সংশ্লিষ্ট নাছিরুল আলম বলেন, রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করায় সমিতির সাড়ে তিনশ ট্যুরিস্ট গাড়ির শ্রমিকেরা অলস সময় কাটাচ্ছে। কারণে তিনটি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ