সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৪০ দিন ফজরের নামাজ পড়ে উপহার পেলো ৬৫ জন শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নওগাঁয় এক টানা ৪০ দিন জামায়াতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে বাইসাইকেল পুরস্কার পেয়েছেন ৪৮ জন শিক্ষার্থী। এছাড়া ১৭ জন শিক্ষার্থী পেয়েছেন ইসলামিক বই।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে বকুল বালিকা দলের উদ্যোগে নওগাঁ নওজোয়ান মাঠে শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।

৪০ দিন জামায়াতের সাথে ফজরের নামাজ আদায়ের শর্তে নিবন্ধন করেন ৬৫ জন শিক্ষার্থী, তাদের সবারই বয়স ১০ থেকে ১৭ বছরের মধ্যে। যারা শর্ত পূরণ করতে পারবেন, তাদের নতুন বাইসাইকেল প্রদান করা হবে। যার ফলে শর্তানুযায়ী বাইসাইকেল ও ইসলামিক বই উপহার দেওযা হয়েছে।

সাইকেল উপহার পেয়ে খুশি শিক্ষার্থীরা। ছেলেদের এমন অর্জনে খুশি অভিভাবকরাও। তবে তাদের এমন অভ্যাস যেন হারিয়ে না যায়, সেই দিকে সচেষ্ট মনোনিবেশ রাখার আহ্বান অভিভাবকদের।

অভিভাবকরা জানায়, বাচ্চারা যেন নিয়মিত নামাজ পড়েন ও শিষ্টাচার ভুলে না যায়, সে জন্য যত্নবান হতে হবে। এ পদ্ধতি বাচ্চাদের ধর্মীয় অনুশাসনে রাখবে। বকুল বালিকা দল সংগঠনকে এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান তারা।

এ বিষয়ে বকুল বালিকা দলের সহসভাপতি নাহিদ নিগার তিনি জানান, পূর্বে জেলার অসহায় মানুষের জন্য কাজ করেছি। শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ডাস্টবিনের ব্যবস্থাও করা হয়েছে। শিক্ষার্থীদের ধর্মীয় এবং শারীরিক উন্নতির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও ইসলামিক বই তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন।

তিনি বলেন, বকুল বালিকা দল সংগঠনটি জেলার উন্নয়নমূলক কাজে অনেক সহায়তা করছেন। তাদের এমন উদ্যোগে শিক্ষার্থীরা সারাদিনের ক্লান্তি শেষে ভালো কাজের প্রতি স্পৃহা পাবেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ