সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

নরসিংদীর বাঘিবাড়ী মাদরাসার ৩ দিনব্যাপী ইজতেমা শুরু আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নরসিংদীর মনোহরদীতে অবস্থিত জামিয়া ইসলামিয়া হানীফিয়া বাঘিবাড়ী মাদরাসায় অনুষ্ঠিত হচ্ছে ৩ দিনব্যাপী ইসলাহী ইজতেমা।

আগামী ১৮, ১৯, ২০ নভেম্বর (শুক্র, শনি, রোববার) বাঘিবাড়ী মাদরাসা প্রাঙ্গণে এ ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন, জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি, দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরা সদস্য মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানী।

এছাড়াও দেশ বরেণ্য উলামা-মাশায়েখ ও ওয়ায়েজিনে কেরাম এতে উপস্থিত থাকবেন।

উপস্থিত থাকবেন, এডভোকেট নূরুল মাজিদ মাহমুদ হুমায়ুন (এমপি)। স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

উক্ত ইজতেমায় মুসল্লিদের উপস্থিতি, দোয়া ও সার্বিক সহযোগিতা চেয়েছেন জামিয়া ইসলামিয়া হানীফিয়া বাঘিবাড়ী মাদরাসার মুহতামিম মাওলানা শওকত আলী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ