সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

পুরোনো কবরস্থানকে বাগান করা যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের বাড়ির পেছনের দিকে এক কোণায় আমাদের মা-বাবা এবং দাদা-দাদির কবর আছে। সেখানে আমাদের অন্যান্য আত্মীয়-স্বজনেরও বেশ পুরোনো কিছু কবর আছে।

সেগুলো আমাদের জন্মেরও বেশ আগের। অন্তত ৭০/৮০ বছরের পুরোনো হবে কবরগুলো। কবরের জায়গার পাশেই আমাদের একটি আম বাগান আছে। আমার ভাইয়েরা চাচ্ছে, কবরগুলো যেহেতু অনেক পুরোনো হয়ে গেছে তাই সেগুলোকে আম বাগানের অন্তর্ভুক্ত করে নিতে। শরীয়তের দৃষ্টিতে এ বিষয়ের সঠিক বিধান কী? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

উত্তর প্রশ্নোক্ত কবরের জায়গা যদি ওয়াকফকৃত না হয় বরং আপনাদের মালিকানাধীন হয় এবং কবরগুলো অনেক পুরোনো হয়ে গিয়ে থাকে তাহলে কবরগুলোকে সমান করে দিয়ে সেখানে ফলের গাছ লাগানো বা চাষাবাদ করা বৈধ হবে।

এক্ষেত্রে যদি মাটির উপর কবরের চিহ্ন থাকে তবে তা সমান করে দিবেন। মাটি খনন করার সময় হাড় জাতীয় কোনো কিছু পাওয়া গেলে তা অন্যত্র দাফন করে দিবেন। আর যে কবরগুলো এখনো অনেক পুরোনো হয়নি সেগুলোর উপর চাষাবাদ করা যাবে না। এগুলোর পুরোনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

-তাবয়ীনুল হাকায়েক ১/৫৮৯; আলবাহরুর রায়েক ২/১৯৫; আদ্দুররুল মুখতার ২/২৩৮; ইমদাদুল ফাতাওয়া ১/৪৯৯; ফাতাওয়া রাহীমিয়া ৭/৬৯

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ