মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

মুরাদনগরে বিশ্বজয়ী ৪ হাফেজকে বর্ণাঢ্য সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার মুরাদনগর উপজেলায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত তিন হাফেজ ও তাদের উস্তাদকে সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র উদ্যোগে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধিত হাফেজরা হলেন, বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ আন্তর্জাতিক হাফেজ ও ক্বারি শায়েখ নেসার আহমদ আন নাছিরী, কুয়েতে অনুষ্ঠিত ১১৭ দেশের মধ্যে বিজয়ী হাফেজ ক্বারি আবু রাহাত, দুবাই অনুষ্ঠিত ১০৩ দেশের মধ্যে বিজয়ী হাফেজ ক্বারি তরিকুল ইসলাম ও বাহারাইন, কুয়েত ও জর্দানে অনুষ্ঠিত ৯০ দেশের মধ্যে বিজয়ী হাফেজ ক্বারি সাইফুর রহমান ত্বকী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সংবর্ধিত হাফেজে কুরআনরা পবিত্র কুরআনুল কারিমের বিভিন্ন অংশ থেকে তেলাওয়াত করেন। অনুষ্ঠানের শুরুতেই সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ চার কুরআনে হাফেজের হাতে ফুল, ক্রেস্ট ও নগদ এক লাখ পঁচাত্তর হাজার টাকা তুলে দেন।

এছাড়া জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ সওকত আহম্মেদ তাদেরকে ৫০ হাজার টাকা পুরস্কৃত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সাভারের মারকাযুত তারবিয়্যাহর মোহতামিম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মাদ ইসমাইল, চেয়ারম্যান আবুল খায়ের, ভিপি জাকির, গোলাম কিবরিয়া খোকন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। সঞ্চালনা করেন উপজেলা কওমি মাদরাসা ওলামা পরিষদের সভাপতি মুফতি দ্বীন মোহাম্মাদ আশরাফ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ