সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

শীতে রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ভিটামিন সি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীতের শুরুতে রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে শীতকালে সর্দি-কাশি, জ্বর, সর্দি, গলা ব্যথা, জ্বরের মতো সমস্যায় ভোগেন বেশিরভাগ মানুষ। সেই সঙ্গে রয়েছে করোনা, ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব। এমন পরিস্থিতিতে রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

শীতে স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি। সুস্থ থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করা প্রয়োজন। স্বাস্থ্যকর খাবারের মাধ্যমে অনাক্রম্যতা উন্নত করা যেতে পারে। ভিটামিন সি সমৃদ্ধ ফল ও সবজি এই কাজটিকে সহজ করে দিতে পারে।

দেহের সুস্থ বিকাশের জন্য ভিটামিন সি প্রধান ভূমিকা পালন করে। সকল ভিটামিন দেহে উৎপাদিত হলেও ভিটামিন-সি আলাদা করে গ্রহণ করতে হয়। প্রতিদিনের খাবার থেকেই শরীর ভিটামিন সি গ্রহণ করে।

ভিটামিন সি আমাদের শরীরের সুস্থ ক্রিয়াকলাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টির একটি উৎস। শরীরে কোলাজেনের সঠিক গঠনের জন্য এটা দায়ী। পাশাপাশি, ভিটামিন সি হাড়ের গঠন, রক্তনালীর স্বাস্থ্য এবং ক্ষত নিরাময়ের জন্য গুরুত্বপূর্ণ। ভিটামিন-সি একটি জৈব অম্ল। যা শাকসবজি, ফল প্রভৃতিতে পাওয়া যায়। মানুষ-সহ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের জন্য একটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান। এ কারণেই ভিটামিন সি -র অভাবে অনেক রোগ হতে পারে, যা আরও অন্য জটিলতার কারণ হতে পারে।

যাদের শরীরে ভিটামিন সি-এর অভাব রয়েছে, তারা খুব সহজে ক্লান্ত হয়ে পড়েন। শরীরে শক্তি কমে যায়, অবসন্ন হয়ে পড়েন। শরীরে ভিটামিন সি-এর ঘাটতি হলে বিরক্তিভাব দেখা দেয়। মেজাজ খিটখিটে হয়ে যায়। যাদের শরীরে ভিটামিন সি-এর ঘাটতি হয়, তাদের হঠাৎ করে ওজন কমে যেতে পারে। ভিটামিন সি-এর অভাব হলে গিঁটে ব্যথা বা পেশিতে ব্যথার সমস্যা হয়। ভিটামিন সি-এর অভাব হলে দেহে কালশিটে দাগ পড়ে।

স্কার্ভি: স্কার্ভি হল ভিটামিন সি -র অভাবের সঙ্গে যুক্ত সব চেয়ে গুরুত্বপূর্ণ রোগ। খাদ্যে ভিটামিন সি-র অভাব হলে দাঁতের মাড়িতে ক্ষত সৃষ্টি হয়, মাড়ি থেকে রক্তপাত হয়। এছাড়াও দুর্বলতা, ক্লান্তি, ফুসকুড়ি এবং আরও অনেক কিছু হয়। প্রাথমিক উপসর্গগুলির মধ্যে রয়েছে ক্লান্তি, খিদে কম হওয়া, বিরক্তি এবং জয়েন্টে ব্যথাও হতে পারে। সঠিক সময়ে চিকিৎসা না করা হলে রক্তাল্পতা, মাড়ির প্রদাহ, ত্বকের রক্তক্ষরণ ইত্যাদি হতে পারে।

হাইপারথাইরয়েডিজম: হাইপারথাইরয়েডিজম হল যখন থাইরয়েড গ্রনà§