মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ কাজাখস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাজাখস্তানে মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করা হয়েছে। গত ১২ আগস্ট রাজধানী নূর-সুলতানের এই মসজিদ দেশটির সাবেক রাষ্ট্রপতি সুলতান নাজারবায়েভের উপস্থিতিতে খুলে দেওয়া হয়।

খবরে বলা হয়েছে, এটি বিশ্বের ১০টি বৃহত্তম মসজিদের মধ্যে একটি, যেটিতে ২ লাখ ৩৫ হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

মসজিদটি নির্মাণ করা হয়েছে ১০ হেক্টর জায়গার ওপর, যার মধ্যে ভবনটি ৬৮ হাজার ৬২ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত। মসজিদটির প্রধান গম্বুজের উচ্চতা প্রায় ৯০ মিটার এবং এর ব্যাস ৬২ মিটার। চারকোণায় থাকা চারটি মিনারের উচ্চতা ১৩০ মিটার।

তিন বছর আগে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। এর প্রথম ও দ্বিতীয় তলা শ্রেণিকক্ষ, কনফারেন্স হল এবং টিভি স্টুডিওসহ অন্যান্য সুবিধা রয়েছে।

উদ্বোধনকালে নাজারবায়েভ বলেন, এই পবিত্র দিনে আমরা কাজাখের রাজধানীতে সুন্দর মসজিদটি খুলে দিয়েছি। মসজিদটি শুধু রাজধানীর জন্যই নয়, সব মানুষের জন্য এবং মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আল্লাহকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি এই মসজিদটির নির্মাণ শুরু করেছিলাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ