মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় দৈনিক আমাদের নতুন সময়ের পিরোজপুর জেলা প্রতিনিধি ও পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবুর (৫২) স্ত্রী মারুফা বেগম (৩০) নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন তিনি।

আজ সোমবার (২২ নভেম্বর) রাতে জেলার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে তারা জেলার কাউখালী শ্বশুরবাড়ি থেকে পিরোজপুরের নিজ বাসায় মোটরসাইকেলে করে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, রাতে সাংবাদিক দম্পতি একটি মোটরসাইকেলে করে কাউখালী থেকে পিরোজপুরে যাচ্ছিলেন। এসময় এক পথচারী তার মোটরসাইকেলের সামনে এলে তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। আহতদের উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে তার স্ত্রীকে খুলনা নেওয়ার পথে তার স্ত্রী মারুফা বেগমের মৃত্যু হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিকের স্ত্রী মারা গেছেন। ময়নাতদন্তের পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকসহ জেলার বিভিন্ন উপজেলায় দায়িত্বরত সাংবাদিকরা বাবুর পরিবাবের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ