শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কমলগঞ্জে সীরাত বিষয়ক রচনা প্রতিযোগিতা'র পুরস্কার বিতরণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম: মৌলভীবাজারে কমলগঞ্জে বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর জীবন আদর্শ অনুষ্ঠান ‘সীরাত বিষয়ক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সৃজনে মননে কমলগঞ্জ এর আয়োজনে ও মরহুম মাওলানা আবদুস সোবহান ইসলামী গন পাঠাগার এর অর্থায়নে আজ শনিবার (২৬ নভেম্বর) বেলা ১১ ঘটিকায় আদমপুর বাজারে গন-পাঠাগারটিতে অনুষ্ঠানটি অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে সম্পন্ন হয়।

আবদুস সোবহান ইসলামী গন পাঠাগারে প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ কাইয়ুম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর নোয়াগাঁও মাদরাসা’র প্রিন্সিপাল মাওলানা নুরুল মুত্তাকীন জুনাইদ ছাহেবজাদায়ে মাধবপুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাফিজ মুফতি মোঃ করিম উদ্দিন, মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের জেলা সভাপতি মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, কবি ও ছড়াকার আব্দুল হাই ইদ্রিসী, লেখক গবেষক হাজী মোঃ আবদুস সামাদ এবং শিক্ষক ফরিদ আহমেদ প্রমুখ৷

সৃজনে মননে কমলগঞ্জ এর সভাপতি মোঃ বোরহান উদ্দিন, সদস্য সচিব মাহিন মিয়া ও নিউজ ভিশনের রফিকুল ইসলাম জসিম এর পরিচালনায় পবিত্র রবিউল মাসব্যাপী কমলগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী তিনটি পৃথক ‘ক, খ ও গ’ গ্রুপে এই প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতি গ্রুপ থেকে পাঁচজন বিশেষ বিবেচনায় আর তিনজন সর্বমোট আঠারো জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিতেই সৃজনে মননে কমলগঞ্জ কতৃপক্ষ অনুষ্ঠানটির আয়োজন করে। এরকম প্রতিযোগিতা দ্বিতীয়বারের মতো আয়োজন করল তারা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ