মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা পিকআপের ৩ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা পিকআপের তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

আজ শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদারীপুরের শিবচরের ভদ্রাসন এলাকার আব্দুর রব বেপারির ছেলে পিকআপ চালক মো. খোরশেদ আলম (৩৮), পিরোজপুরের স্বরূপকাঠির বলদিয়া এলাকার মো. হাসান (৪২) ও বরিশালের বানারিপাড়ার বিশারকান্দি এলাকার মো. সোহেল (৩৮)।

জানা গেছে, শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকীআস্তানা এলাকায় সড়কের পাশে দাঁড়ানো ঢাকা থেকে চট্টগ্রাম গামী পিকআপকে দ্রুতগামী এনা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে পিকআপ চালক ও পিকআপে থাকা লোকজন গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্য চিকিৎসক খোরশেদ আলম ও মোহাম্মদ হাসানকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল নামে আরেকজন মারা যান।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর বলেন, দুজনের লাশ, দুর্ঘটনায় কবলিত বাস ও পিকআপ থানা পুলিশের হেফাজতে রয়েছে। এখনো নিহতদের স্বজনরা থানায় এসে পৌঁছায়নি। তারা আসলে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ