বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

স্কলারশিপ দিচ্ছে সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি করার সুযোগ দিচ্ছে সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় ১৭ ডিসেম্বর ২০২২।

কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ের নামকরন করা হয়েছে বাদশাহ ফাহাদের নামানুসারে। বাদশাহ ফাহাদ সৌদি আরবের একজন বাদশা ছিলেন এবং তাকে সৌদি আরবের অন্যতম বিখ্যাত এবং বিশিষ্ট বাদশা হিসেবে গণ্য করা হয়। তার নামে, মক্কায় একটি গেট রয়েছে যাকে বলা হয় কিং ফাহাদ গেট, আল-হারামের পূর্ব প্রান্তে অবস্থিত যাকে পবিত্র মসজিদও বলা হয় এবং মক্কার গ্র্যান্ড মসজিদ বা গ্রেট মসজিদ।

সুযোগ-সুবিধাঃ
• শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনাবেতনে পড়াশুনার সুযোগ।
• শিক্ষার্থীদের মাসিক ভাতা হিসেবে ৪০০০ সৌদি রিয়াল প্রদান করা হবে। (বাংলাদেশী টাকায় প্রায় ৯০ হাজার
টাকা)।
• আবাসন সুবিধা।
• স্বাস্থ্য বীমা এবং বিনামূল্যে শিক্ষাসামগ্রী প্রদান করা হবে।
• বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বিনামূল্যে খাবার।
• গবেষণা ও বই প্রকাশের সুযোগ।
• বিমানে আসা-যাওয়ার খরচ ।

আবেদন করার যোগ্যতাসমূহঃ
• আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
• ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে ।
• পিএইচডির জন্য ২ বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
• মাস্টার্সের জন্য ৪ বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
• ভর্তির জন্য একাডেমিক ফলাফল ( সিজিপিএ) সর্বনিম্ন ৩.০০ থাকতে হবে ৪.০০ এর মধ্যে।
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে।

প্রয়োজনীয় নথি:
• জাতীয় পরিচয়পত্র ।
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
• তিনটি রেফারেন্স লেটার।
• পাসপোর্ট সাইজের ছবি।
• জীবনবৃত্তান্ত।
• ইংরেজী ভাষা দক্ষতার সনদ।( আইএলটিএস/টোফেল ) ।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন
https://emea.radiusbycampusmgmt.com/ssc/aform/C7880tM0lk0kx6700pI675.ssc

বিস্তারিত জানতে ক্লিক করুন
http://www.kfupm.edu.sa/deanships/dgs/Pages/en/Application-Deadlines.aspx

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ