মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত হাফেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লায় বাসচাপায় হাফেজ আবু নাঈম (২৮) নামে কোরআনের এক হাফেজ নিহত হয়েছেন। আজ সোমবার (০৫ নভেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ক্যান্টনমেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।

নিহত হাফেজ আবু নাঈম বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের সুন্দরম গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কে নিউজনতা ও ফারজানা ট্রান্সপোর্ট নামে দুটি বাসের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়।

ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশাটিকে একটি বাস চাপা দিয়ে চলে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাফেজ নাঈমকে মৃত ঘোষণা করেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ