মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিবাহের পর স্বামী-স্ত্রী  তাদের সম্পর্কটা গাড় করার জন্য বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়াকে আমরা হানিমুন বলে থাকে। একে অপরকে বোঝার জন্য সুন্দর সময় কাটানো।  হানিমুনে একান্তে স্বামী স্ত্রী একে অপরকে খুব আপন করে বোঝার চেষ্টা করে। আনন্দ করে এবং ঘুরে বেড়ায় নতুন নতুন জায়গায়। আনন্দ ভাগাভাগি করে একে অপরের সঙ্গে। বিশ্বের বিভিন্ন দেশে বিয়ের পর হানিমুনে যাওয়ার প্রচলন আছে। জানার বিষয় হলো- ইসলামে কি হানিমুন বৈধ? এ সম্পর্কে ইসলাম কী বলে?

বিয়ের পর স্বামী ও স্ত্রী  একসঙ্গে সময় কাটানো যদি হানিমুন হয়ে থাকে। তবে ইসলাম তার ওপরে কোন নিষেধাজ্ঞারোপ করে না। ইসলামি আইন অনুযায়ী, এটি অনুমোদিত। এখানে হারামের কিছুই নেই। ততক্ষণ পর্যন্ত হারাম নয়, যতক্ষণ এর সঙ্গে  কোনো হারাম যুক্ত না হয়।

তবে সৌদি অঅরবের প্রখ্যাত ফকিহ শায়খ সালেহ আল-ফাউজান তার রচিত আল-মুখলাস আল-ফিকহী কিতাবে বলেছেন,  মুসলমান দম্পতিরা  হানিমুনের ক্ষেত্রে অ-ইসলামিক দেশ ভ্রমণ করা উচিত নয়। কারণ সেখানে নানা গর্হিত কাজ হয়। ইসলাম বিরোধি জিনিসই বেশি থাকে।

সর্বপরি ইসলামি আইন মান্য করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ-ইসলামিক দেশে গেলে অজান্তেই আপনাকে বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়তে হতে পারে। তাই সবচেয়ে উত্তম হবে বিয়ের পর দাম্পত্য জীবন সুখময়ের জন্য বায়তুল্লাহ জিয়ারত করা।

তবে খেয়াল রাখতে হবে, হানিমুনকে বাধ্যবাধকতার কিছু মনে করা বৈধ নয়। আবার হানিমুনে গিয়ে ইসলাম বিরোধি কোনো কাজও ইসলাম সমর্থন করে না। ইসলামি বিধান মেনে হানিমুন হতে পারে সাওয়াবের বিষয়। তাই নিয়ত শুদ্ধ রাখতে হবে যে আমি যা করছি আল্লাহর জন্য করছি।

ইসলামিক ইনফরমেশন অবলম্বনে আব্দুল্লাহ তামিম

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ