সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

আধুনিকতার নামে বিকৃত ও রুচিহীন সংস্কৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাছিব আহমদ ।।

নিত্যনতুন প্রযুক্তি ক্রমবিকাশে আজ আমরা ডিজিটাল যুগে পদার্পণ করেছি। কিন্তু ডিজিটাল যুগের অপব্যবহারের ফলে নিজেরা এতটা বেশি ডিজিটালাইজ হয়ে গেছি যে, তার প্রতিদান নিত্যদিন কেউ না কেউ দিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যাহিক জীবনে একটি অংশ সুস্থ বিনোদন কিন্তু আমরা সেই বিনোদনকে একবারে অপব্যবহার করে অপসংস্কৃতির কালো ধোঁয়ায় পরিণত করেছি। বর্তমানে বিনোদন জগতে নেমেছে পাহাড় ভাঙা ধস, সময়ের পরিবর্তনের সাথে মানুষের আচার-আচরণ ও রুচির পরিবর্তন হয়েছে হওয়াটা স্বাভাবিক।

মানুষ যখন পরিবর্তিত হয় তখন অধঃপতনের দিকে ধাবিত হয়। ভালোটা ছেড়ে মন্দের দিকে যায়, পরিবর্তনের পালাবদলে মানুষ তার সংস্কৃতির শেখর ভুলে যায় যা তখন সেটাই অস্বাভাবিক। বাঙালির সংস্কৃতি রুচি আচার-আচারণ একসময় সমৃদ্ধি ছিল, খুব দ্রুত বিবর্তনে যে স্থানে আমরা দাঁড়িয়ে, বর্তমানের এই সংস্কৃতিকে আর সমৃদ্ধি বলা চলে না।

পোশাক-আশাক থেকে শুরু করে চলা-ফেরা সবকিছুতেই এক আমূল নীতিবাচক পরিবর্তন। এককথায় পাশ্চাত্যের অসুস্থ সংস্কৃতি আমাদেরকে ঘিরে ফেলেছে যা খুবই পরিতাপের বিষয়। তবে ইতিবাচক পরিবর্তন এসেছে তা খুবই নগন্য।

আধুনিকতার নামে বিকৃত সাংস্কৃতিক দিকে আমরা দিন দিন ধাবিত হচ্ছি জেনে না বুঝে। সামাজিক করনের যে প্রক্রিয়া গুলোর মাধ্যমে আমরা সংস্কৃতি শিখছি সেটাই ভুল, অর্থাৎ আমরা ভুল সংস্কৃতি শিখছি, বর্তমান প্রচার মাধ্যম গনমাধ্যম বিনোদন মাধ্যম টিভি চ্যানেলগুলোতে আমাদের অপসংস্কৃতিকে দিকে ঠেলে দিচ্ছে, আমরা এখন বাস্তবে দেখছি বর্তমানে নাটক গুলোতে কি ধরনের ভাষা ব্যাবহার করা হয়ে যা একজন সুস্থ সাংস্কৃতিমনা মানুষের ভিতকে উপরে ফেলে দেয় যা বিকৃত মানসিকতার বিকাশ ঘটাচ্ছে অর্থাৎ এসব বিনোদন মাধ্যমের সেই সোনালি অতীত আমার হারিয়ে ফেলেছি আমরা নিজেরা সেই সংস্কৃতি ভুলে গিয়েছি।

সেই বিনোদন মাধ্যম গুলোতে আমাদের জ্ঞানকে আত্মতুষ্টি ও সমৃদ্ধ করত, কিন্তু এখনকার সময় অর্থহীন অশালীন সংলাপ খোলামেলা পোশাকের সিনেমা গানগুলো থেকে শুধু অসংস্কৃতি শিখছি, বিনোদন জগত টা অপসংস্কৃতি শিক্ষার হাট-বাজারে পরিণত হয়েছে। প্রযুক্তির সহজলভ্যতা বিকৃতি রুচিবোধ, সামাজিক ও নৈতিক অবক্ষয় অর্থ কে কেন্দ্র করে সিনেমা,নাটক নির্মিত হচ্ছে শুধু পরিচিত মুখ হওয়া আর অর্থের নেশায় আর তরুন প্রজন্মেকে অপ-সংস্কৃতি ও অসভ্যতা শেখানো যা আসলেই আমাদের হারানো দিনের ঐতিহ্যে সংস্কৃতি আড়ালে চলে গিয়েছে একটি দà§