বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শহিদদের মাগফিরাত কামনায় মাদরাসার শিক্ষার্থীদের পবিত্র কোরআন খতম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। এতে প্রাণ উৎসর্গ করে শহিদ হয়েছেন অসংখ্য বাংলাদেশি। শহিদদের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম করেছেন ফেনীর মারকায উমর (রা.) মাদরাসার শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসকে ঘিরে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের উদ্যোগ নেয় ফেনীর একাডেমী রোডে অবস্থিত মারকায উমর রা. মাদরাসা। মাদরাসার ছাত্র সংসদের উদ্যোগে বিজয় উৎসবের অংশ হিসেবে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়।

ফজর নামাজের পর শহিদদের মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কোরআন খতম করেন হিফজ বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তাদের গায়ে সাদা জামার ওপর ছিল মোড়ানো ছিল লাল সবুজ পতাকা।

কোরআন খতমের পর মাদরাসা ক্যাম্পাস থেকে র‌্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। এরপর মাদরসায় ফিরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্র সংসদের উপদেষ্টা মাওলানা তারেক সিদ্দিকীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অংশ নেয় সব বিভাগের শিক্ষার্থীরা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান হাসিব, হাফেজ মাওলানা আরাফাতসহ অন্যান্য শিক্ষকরা। শহীদদের জন্য মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম বলেছেন, ‘জাতীয় দিবসগুলোতে আমাদের মাদরাসায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে দেশেপ্রেম তৈরি করতে এসব উদ্যোগ নেওয়া হয়। ’

এ ধরনের আয়োজন আগামী প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়তে সহায়তা করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ