মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সাতক্ষীরায় বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা কোরআনের প্রদর্শনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাতক্ষীরায় বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা কোরআন শরীফের দুই দিনব্যাপী প্রদর্শনীর আজ শেষ দিন। প্রদর্শনী চলবে আজ রবিবার সন্ধ্যা পর্যন্ত।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে কোরআন শরীফ প্রদর্শনীর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

সাতক্ষীরা শহরের মসজিদে কুবা কমপ্লেক্সে দ্বিতীয় দিনের মতো আজও প্রদর্শনীর কার্যক্রম শুরু হয়েছে। হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ কোরআন শরীফটি দেখতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ ছুটে আসছেন।

জানা গেছে, বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা কোরআন শরীফের লেখক হাবিবুর রহমান সাতক্ষীরা কোর্ট সংলগ্ন এলাকার বাসিন্দা। এক সময়ে শিক্ষকতা করলেও বর্তমানে তিনি একজন ব্যবসায়ী। মানবতার কল্যানে তিনি ২০১৬ সালের পহেলা জানুয়ারি কোরআন শরীফ হাতে লেখা শুরু করে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর শেষ করেন।

এ কোরআন শরিফের দৈর্ঘ্য ৩৩৫ সেন্টিমিটার, প্রস্থ ২৬৪ সেন্টিমিটার, ওজন ৪০৫ কিলোমিটার। দীর্ঘ ৬ বছর ৮ মাস ২৩ দিন অক্লান্ত পরিশ্রম করে ১৪২ পাতার কোরআন শরীফ হাতে লিখেছেন তিনি। লাল, নীল, সবুজ ও কালো রঙের চারটি কলাম শোভা বাড়িয়েছে এই ঐশী বাণীর। এতে তিন হাজার ৪০৮টি আর্ট পেপার ও ৬৬০টি কলম ব্যবহার করেছেন তিনি।

লেখক হাবিবুর রহমান বলেন, কোরআন শরীফটি লিখতে দীর্ঘ ৬ বছর ৮ মাস সময় লেগেছে। কোরআন শরীফটির দৈর্ঘ্য ১১ ফুট, প্রস্থ ১৭ ফুট ৪ ইঞ্চি, ১৪২ পৃষ্ঠা এবং আয়াত রয়েছে ৬ হাজার ৬৬৬টি। কোরআন শরীফটির ওজন ৪০৫ কেজি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ