সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

রকমারিতে বিনামূল্যে ই-বুক পড়ার সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের সর্ববৃহৎ ডিজিটাল লাইব্রেরি রকমারি ডটকম পাঁচ হাজারের বেশি ই-বুকের সংগ্রহশালা প্রস্তুত করেছে। এর মধ্যে তিন শতাধিক ই-বুক বিনামূল্যে দিচ্ছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে মুদ্রিত বইয়ের অর্ধেকেরও কম মূল্যে পাওয়া যাচ্ছে পছন্দের ই-বুক।

প্রতিটি বইয়ে রয়েছে লুক ইনসাইডের সুবিধা। সিদ্ধান্ত নেওয়ার জন্য রয়েছে ভেরিফাইড রিভিউ দেখার সুযোগও। রকমারির ই-বুক লাইব্রেরিতে ফিকশন, নন-ফিকশন, ইসলামি, শিশু-কিশোর, ক্যারিয়ারসহ সব ক্যাটাগরির বই পাওয়া যাচ্ছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, অনলাইন থেকে ক্রয় করার সঙ্গে সঙ্গে ই-বুক লাইব্রেরিতে বইটি ডাউনলোড হয়ে যাবে। স্মার্টফোনের এক ক্লিকেই বই পড়া যাবে যে কোন জায়গায়, যখন ইচ্ছে তখন।

ওয়ার্ল্ড ট্র্যাফিক ইনডেক্স ২০২২ এর মতে, বাংলাদেশে প্রতিদিন শুধুমাত্র জ্যামের কারণে ৩.২ মিলিয়ন কর্মঘন্টা নষ্ট হয়। প্রতিদিন দীর্ঘ সময় জ্যামে বসে স্মার্টফোনে ফেসবুক স্ক্রলিং করছেন। এই স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে সময়টা একটি প্রোডাক্টিভ কাজে ব্যবহার করতে পারতেন কী? সম্প্রতি বিশ্ববাজারে কাগজের মূল্য প্রায় ৭% বৃদ্ধি পেয়েছে।

আপনার প্রয়োজন, পরিস্থিতি ও সময়ের চাহিদার কথা মনে রেখে এই সবগুলো সমস্যার সমাধান করতে নিয়ে এসেছে রকমারি ই-বুক। পাঁচ হাজারের বেশি ই-বুক (https://play.google.com/store/apps/details?id=com.rokomari&pli=1) থেকে সংগ্রহ করে নিতে পারেন আপনার কাক্সিক্ষত বইটি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ