সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ডাকযোগে রুয়েটের ‘আওয়ামীমনা’ শিক্ষকদের কাছে কাফনের কাপড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ‘আওয়ামীমনা’ হিসেবে পরিচিত কয়েকজন শিক্ষকসহ কর্মকর্তার কাছে ডাকযোগে কাফনের কাপড়র পাঠানো হয়েছে।

আজ বুধবার (২১ ডিসেম্বর) বিকালে ডাকপিয়নের মাধ্যমে হলুদ খামে ভরে কাফন পাঠানো হয় মোট আটজনের কাছে।

খামের ওপর চিঠি প্রেরকের ঠিকানা হিসেবে ‘সচেতন নাগরিক সমাজ রাজশাহী’ উল্লেখ করা ছিল। এ ছাড়া একটি ফোন নাম্বারও দেওয়া হয় যা বন্ধ পাওয়া যায়।

যাদের কাছে চিঠিসহ কাফন পাঠানো হয়েছে তারা হলেন, রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, সহ-সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. জগলুল শাহাদাত, সাধারণ সম্পাদক ও ছাত্র কল্যাণ দপ্তর পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়াল, ছাত্র কল্যাণ দপ্তর সহকারী পরিচালক মো. মামুনুর রশীদ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, কম্পট্রোলার নাজিম উদ্দীন আহমেদ, সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ, সেকশন অফিসার রাইসুল ইসলাম রোজ।

বিষয়টি নিশ্চিত করেছেন রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ও শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. জগলুল শাহাদাত।

তিনি জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ডাকপিয়ন এসে আমাকে একটি খাম দিয়ে যায়। যার ভেতর কাফনের কাপড় পাই। পরে জানতে পারি আমি ছাড়াও রুয়েটের আওয়ামীমনা আরো কয়েকজন শিক্ষক খামসহ কাপনের কাপড় পেয়েছেন। পরে আমরা রেজিস্ট্রার দপ্তরে বিষয়টা জানাই। এ বিষয়ে রুয়েট প্রশাসন সিদ্ধান্ত নেবে।

তিনি জানান, কাফন পাওয়া ওই খামে প্রেরক হিসেবে ঠিকানা দেওয়া আছে ‘সচেতন নাগরিক সমাজ রাজশাহী’।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছে রুয়েট প্রশাসন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ