সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ওয়াজ মাহফিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেত্রকোণার দুর্গাপুরে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতরাত রাত ৮টার দিকে দুর্গাপুর উপজেলার ফান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ হলেন, জয়নাল আবেদীন মৃধা (৭০)। তিনি দুর্গাপুর সদর ইউনিয়নের মেনকিফান্দা গ্রামের মৃত হোসেন আলী মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে স্থানীয় একটি ওয়াজ মাহফিলে অংশ নিতে বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। এ সময় পথে হঠাৎ পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. সফিউল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ফেলে রেখে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে আনা হয়েছে এবং মরদেহটি হাসপাতাল থেকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ