সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

ছয় মাস পর সিম বিক্রির অনুমতি পেলো গ্রামীণফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিষেধাজ্ঞার ছয় মাস পর সিম বিক্রির অনুমতি পেল গ্রামীণফোন। আজ মঙ্গলবার থেকে প্রতিষ্ঠানটি সিম বিক্রি করবে বলে জানিয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান।

এর আগে রোববার বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) বৈঠকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছিলেন, 'মানসম্মত সেবা সূচকে গ্রামীণফোনের উন্নতি হয়েছে। তাই সিম বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে পর্যালোচনা চলছে।'

সেবার মানের প্রশ্নে গত ২৯ জুন গ্রামীণফোনের সব রকমের সিম বিক্রি বন্ধের নির্দেশনা দেয় বিটিআরসি। এরপর ১৩ লাখ রিসাইকেল সিম বিক্রির অনুমতি দিয়ে কিছুদিন পর তা আবার প্রত্যাহার করা হয়। সম্প্রতি সরকারি-বেসরকারি দপ্তর-প্রতিষ্ঠানে ৭৮ হাজার সিম বিক্রির অনুমতি দেওয়া হয় গ্রামীণফোনকে।

গত ২৫ নভেম্বর বিটিআরসিকে দেওয়া এক চিঠিতে সেবার মানোন্নয়নে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিশ্রুত কেপিআই (কি পারফরম্যান্স ইন্ডিকেটর) পূরণ করার কথা জানায় অপারেটরটি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ