আওয়ার ইসলাম ডেস্ক:।। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্কুলগুলোতে মুসলিম শিক্ষার্থীদের জন্য হালাল খাবারের ব্যবস্থা এতদিন অনেকটাই কম ছিল।
তবে এই খাতে সম্প্রতি নিউইয়র্কের সিটি মেয়র এরিক অ্যাডামস ও সিটি স্কুলের চ্যান্সেলর ডেভিড সি ব্যাঙ্কস ৫০ মিলিয়ন ডলার মূলধন বিনিয়োগের ঘোষণা দেন। এর মাধ্যমে শহরের ৭৮টি স্কুলে মধ্যাহ্নভোজে হালাল খাবার সরবরাহ করা হবে।
‘ক্যাফেটেরিয়া এনহ্যান্সমেন্ট এক্সপেরিয়েন্স’ প্রোগ্রামের আওতায় এই মূলধন বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। নিউইয়র্কের ইসলামিক লিডারশিপ কাউন্সিলকে এই দায়িত্ব দেওয়া হয়।
শহরের কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস এই সিদ্ধান্তের জন্য মেয়র অফিস এবং সিটি কাউন্সিলের প্রশংসা করেছে। নাগরিক অধিকার সংস্থাটি শহরের বাজেটে হালাল খাবারের সরবরাহ বৃদ্ধিকে একটি ধারাবাহিক কর্মসূচিতে পরিণত করার আহ্বান জানিয়েছে।
‘ক্যাফেটেরিয়া এনহ্যান্সমেন্ট এক্সপেরিয়েন্স’-এ দুটি প্রধান বিষয় রয়েছে। এর একটি হলো-খাবার বিতরণের পদ্ধতির উন্নতি করা অর্থ্যাৎ খাবার নেওয়ার সময় দীর্ঘ লাইন যেন না দিতে হয় সেই ব্যবস্থা করা। অন্যটি হলো- বিকল্প খাবারের ব্যবস্থা থাকা, অর্থ্যাৎ হালাল খাবারের সরবরাহ বৃদ্ধি করা।
বর্তমানে নিউইয়র্কের ৭৯টি স্কুলে হালাল খাবার মিলছে। এছাড়া যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের এতে অংশগ্রহণের সুযোগ রয়েছে। হালাল খাবারে সাধারণত ‘এইচ’ অক্ষর দিয়ে লেভেল করা থাকে। এর অর্থ হলো- এই খাবার ইমামরা পরীক্ষা করেছেন এবং এর মধ্যে হারাম কোনো মিশ্রণ নেই।
সিটি স্কুলের চ্যান্সেলর ডেভিড সি ব্যাঙ্কস বলেন, ‘আমরা কীভাবে স্কুল-দিনের অভিজ্ঞতাকে নতুন করে কল্পনা করতে চাই- এটি তারই অংশ। এটি শুধু শ্রেণিকক্ষে একাডেমিক অভিজ্ঞতা নয়, এটা আসলেই সবকিছু।’
এই পুনর্নির্মাণটি ক্যাফেটেরিয়া বর্ধিতকরণ প্রোগ্রামের অংশ। এটি ২০২১ সালে বাস্তবায়িত একটি উদ্যোগ, যা স্বাস্থ্যকর খাবারের বিকল্প যুক্ত করে। এর আওতায় ২০২২ সালে ছয়টি স্কুল আপগ্রেড করা হয়েছে এবং ২০২৩ সালে ৮০টি অতিরিক্ত ক্যাফেটেরিয়া আপগ্রেড করা হবে।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস নিউইয়র্কের নির্বাহী পরিচালক আফাফ নাসের বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থীর তাদের ধর্মীয় নির্দেশনা পূরণ করে একটি মধ্যাহ্নভোজ পাওয়ার অধিকার রয়েছে।
অনেক দিন ধরে, নিউইয়র্কে মুসলিম শিক্ষার্থীরা হয় দুপুরের খাবার এড়িযà¦