শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়িতে বায়তুল করিম মাদরাসার ছাত্রদেরকে হিফজের সবক প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পৌরসভার মেহেদী বাগস্হ বায়তুল করিম মাদ্রাসার হেফজখানার নাজেরা বিভাগের ছাত্রদেরকে হিফজের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ (১১জানুয়ারি) বুধবার সকাল ১০টায় মাদ্রাসা কমপ্লেক্সে ৭ জন ছাত্রদেরকে হিফজের ছবক প্রদান করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী।

মাদ্রাসার পরিচালক মাওলানা সানাউল্লাহ'র সভাপতিত্ব ও শিক্ষক মোহাম্মদ রবিউল জিহাদের সঞ্চালনায় খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সেক্রেটারি মাওলানা নূরুল কবির আরমান, মোহাম্মদপুর জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন, চেঙ্গিনারা জামে মসজিদের খতিব মাওলানা মুস্তাক আহমদ পবিত্র কুরআনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, পবিত্র আল কুরআন মহান আল্লাহর ঐশী গ্রহন্থ। আল্লাহ স্বয়ং সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। কুরআন মাজীদ মুখস্ত করতে পারা আল্লাহর বড় নিয়ামত। কুরআন ছাড়া অন্য কোন আসমানী গ্রন্থ বা বইয়ের হাফিজ পৃথিবীতে পাওয়া যায় না। পৃথিবীতে কুরআনের লক্ষ লক্ষ হাফিজ হয়েছে। বক্তাগণ ছাত্রদেরকে হাফিজ হওয়ার পাশাপাশি আলেম, মুফতি ও মহাদ্দিস হওয়ার আহবান জানান।

এ সময় কুরআন শিক্ষা বোর্ডের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার গাজী,মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা আমিন শরীফ, সেক্রেটারি আবুল মনসুর, সাবেক সেক্রেটারি জালাল আহমদ, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল আমিন, গঞ্জ পাড়া জামে মসজিদের খতিব মাওলানা জামাল উদ্দিন, সবজি বাজার মসজিদের ইমাম হাফিজ মাহফুজুর রহমান, মাদ্রাসার শিক্ষক হাফিজ জাকির হোসেন,অভিভাবক ও ব্যবসায়ী সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ