সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

শীতে সদ্যোজাতের জন্য যা করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নতুন সদস্য আসলে পরিবারের সকলের মাঝে আনন্দে সীমাহীন। তবে যদি নতুন মা-বাবা হন যারা তারা সন্তানের আনন্দে কি করবেন তা ভেবে পান না। নতুন সদস্যর জন্য আশেপাশের থেকে সকলেই নানা রকম জিনিস উপহার দিতে শুরু করে। তবে এর মাঝে শিশুর প্রয়োজনীয় জিনিসটাই হয়তো বাদ পরে যায়। কিন্তু শীতের সময় বড়দের থেকে শিশুরা বেশি কষ্ট পায়।

শীতের সময়ে শিশুকে সুস্থ রাখতে যে জিনিসগুলো ছোট্ট শিশুটির জন্য প্রয়োজনীয় জেনে নিন-

ডায়াপার : শীতে বার বার জামা ভিজিয়ে ফেলার হাত থেকে রক্ষা পেতে অনেক মায়েরাই শিশুদের ডায়াপার পরিয়ে রাখেন। শিশুদের বেশিক্ষণ ডায়াপার পরালে, র‌্যাশের সমস্যা হতে পারে, কিন্তু শীতকালে না পরিয়ে উপায় নেই। কারণ জামাকাপড়, বিছানার সঙ্গে সঙ্গে বিছানা, গরমের পোশাক, কম্বল সব কিছুই ভিজে যেতে পারে। এই আবহাওয়ায় সেগুলো শুকানো খুবই সমস্যার।

মোড়ানোর জন্য কম্বল : সদ্যোজাতকে বাড়িতে আনার পরও তার নানা রকম টিকার পর্ব চলতে থাকে। ঠান্ডায় তাকে বাইরে বের করতে গেলে গরম পোশাকতো পরাতেই হয়। তবে ছোটদের মুখটুকু বাদ দিয়ে পুরো দেহটি মুড়িয়ে রাখতে পারলে, তারা খুব আরাম পায়। তাই হাতের ছোট কম্বল রাখতে পারেন।

বডিস্যুট : নতুন জন্ম নেওয়া শিশুরা বারবার জামা ভিজিয়ে ফেলে। সে ক্ষেত্রে জামা-প্যান্ট আলাদা না করে, একেবারে গলা থেকে মাথা পর্যন্ত ঢাকা বডিস্যুট কিনতে পারেন। বেশির ভাগ বডিস্যুট গরম কাপড়ের হয়, তাই ঠান্ডা লাগার ভয়ও কম থাকে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ