সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

সিগারেট থেকে ঘরে আগুন লেগে প্রাণ গেল যুবকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিগারেট থেকে ঘরে আগুন লেগে জাবেদ মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর গ্রামে এ ঘটনা ঘটে। জাবেদ মিয়া ওই গ্রামের আব্দুল কুদ্দুছ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, জাবেদ মিয়া তার বসতঘরে একাই থাকতেন। মঙ্গলবার ভোরে আশপাশের লোকজন তার বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরটি পুড়ে যায়। তারপর সম্পূর্ণ পুড়ে যাওয়া জাবেদ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

কাকাইলছেও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল জানান, জাবেদ মিয়া মানসিক রোগী ছিলেন। একাই তিনি তার বসতঘরে থাকতেন। ভোররাতে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু ততক্ষণে আগুনে বসতঘর পুড়ে যায় এবং ভেতরে থাকা জাবেদও মারা যান।

বানিয়াচং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার নবকুমার সিংহ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি।

আজমিরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, জাবেদ মিয়া মানসিক রোগী ছিলেন। তার চিকিৎসার কাগজপত্র পেয়েছি। তিনি বিবাহিত হলেও এই রোগের জন্য তার স্ত্রী বিয়ের কিছু দিন পরই তাকে ছেড়ে চলে যান। তাদের কোনো সন্তান নেই।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ